গল্পকার কার গল্প লেখে? এক কবিতার ভাবনা
গল্পকার কার গল্প লেখে? কবিতার ভাবনা

অলংকরণ: এস এম রাকিবুর রহমান। গ্রাফিকস: প্রথম আলো

সিঁধকাটা ভোরের দরজা

সিঁধকাটা ভোরে কেউ এসে খুলে দিয়ে গেছে আমাদের নামহীন সদর দরজা। অনায়াস বিশ্বাসে আমাদের শিশুরা হয়ে গেছে ঘরের বাহির। ভেজা মাটিতে পায়ের ছাপ স্পষ্ট হওয়ার আগেই মুছে দিল তোমাদের নিরঙ্কুশ জলের স্লোগান। কাগজে পেনসিলের দাগ দেওয়ার আগেই উদ্যত তোমাদের সফেদ রাবার। অসমাপ্ত আর্তনাদের ঝুলবারান্দায় ঝুলে থাকে সারি সারি নবজাত সন্তানের লাশ।

অস্তিত্বহীন জন্ম-মৃত্যু

তোমাদের জন্ম অবর্ণনীয়, মৃত্যু অকিঞ্চিৎকর, নিশ্বাস অস্বীকৃত। তোমাদের কোথাও কোনো অস্তিত্ব নেই—কবিতায়, প্রবন্ধে, মার্জিনে, কিংবা টীকায়। এমন গাঢ় অন্ধকারে কীটেরাও সংকটে আছে!

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গল্পকারের প্রশ্ন

এই বিমর্ষ প্রত্যুষে হে আমার মুগ্ধ ডাহুক, হে আমার নিবিড় সাম্পান, হে আমার সুধাময় সুহাসিনী ধরলার ঢেউ, হে আমার চপল নকশিকাঁথা, তোমরা কি জানো, গল্পকার লেখে গল্প কার? কার গল্প লেখে গল্পকার? কার গল্প লেখে গল্প কার?

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও পড়ুন

  • শিল্প ও সাহিত্য
  • কবিতা-অন্য আলো
  • কবিতা
  • সাহিত্য