শেষে এসে বাজিমাত করেছেন বলিউডের বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই। কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এ পা রেখেই সব আলো ঐশ্বরিয়া টেনে নিয়েছেন নিজের দিকে। দ্বিতীয় লুকে তাঁর সঙ্গে লাইমলাইট শেয়ার করেছেন কিশোরী কন্যা আরাধ্য। ওজি লরিয়াল কুইন আর তাঁর প্রিন্সেসকে বাজিমাত করা লুকে দেখা গেল ব্র্যান্ডটির ইভেন্টে।
প্রথম লুক: সোফি কতুরের ব্লাশ পিংক গাউন
সোফি কতুরের ব্লাশ পিংক স্ট্র্যাপলেস করসেট গাউনে দেখা দিলেন ঐশ্বরিয়া। গাউনে ফরচুনি প্লিটিং আর সোয়ারভস্কি ক্রিস্টালের থ্রিডি ফুলেল এমবেলিশমেন্ট নজর কাড়ছে। সঙ্গে আছে ম্যাচিং কেপ।
দ্বিতীয় লুক: আরাধ্যের রুবি রেড স্যাটিন গাউন
আরাধ্য বচ্চনকে দেখা যাচ্ছে রুবি রেড স্যাটিন গাউন আর ম্যাচিং কেপের লুকে। মা মেয়ের দুজনেরই লরিয়াল স্পেশাল হেয়ারস্টাইল। মেকওভার খুবই মিনিমাল।
ছবি: ইন্সটাগ্রাম
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৩:৩৩
কান এর রেড কার্পেটে ঐশ্বরিয়া রাই



