ঈদুল আজহায় মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ
ঈদুল আজহায় মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সাত দিন সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ে মেট্রোরেল চলাচলের সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)। দেশে এবার ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২৮ মে (বৃহস্পতিবার)। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। সরকারি ছুটির অন্য ছয় দিন মেট্রোরেল চালু থাকবে।

মেট্রোরেল চলাচলের সময়সূচি

মেট্রোরেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তরা উত্তর থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সাড়ে ৬টায়। অন্যদিকে মতিঝিল থেকে প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত সাড়ে ৯টায় এবং মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ছুটির দিনে হেডওয়ে ও টিকিট

ঈদের ছুটির দিনগুলোয় ১২ থেকে ১৫ মিনিট বিরতিতে (হেডওয়ে) মেট্রোরেল চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীচাপ অনুযায়ী ট্রিপসংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে। সরকারি ছুটির সময় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত একক যাত্রার টিকিট কেনা যাবে। এমআরটি বা র‍্যাপিড পাসে টাকা রিচার্জ করাও যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনে বেলা ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিল মেট্রোরেল স্টেশনে বেলা ৩টা ৫ মিনিট থেকে একক যাত্রা টিকিট কেনা যাবে। একই সঙ্গে র‍্যাপিড পাস কেনা যাবে। ছুটির এই সময়ে রাত ৯টা ২০ মিনিটের পর মেট্রোরেলের সব স্টেশনে টিকিট বিক্রি বন্ধ হয়ে যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ