গ্রীষ্মের গরমে নারীদের ধানমাড়াই, জমিদারবাড়ি ও ঈদের প্রস্তুতি
গ্রীষ্মের গরমে নারীদের ধানমাড়াই, জমিদারবাড়ি ও ঈদের প্রস্তুতি

গ্রীষ্মের তীব্র গরমে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর সোনারং গ্রামে নারীদের ধানমাড়াইয়ের কাজ চলছে। ছবিটি তুলেছেন রাজীব পাল রনী।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আটআনি জমিদারবাড়ি

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অবস্থিত আটআনি জমিদারবাড়ি একটি প্রাচীন স্থাপনা। এটি জমিদার শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরীর মায়ের ঘর ছিল। সম্প্রতি তোলা ছবিটি মো. রায়হানুল হকের ক্যামেরায় ধরা পড়েছে।

ঈদুল আজহার প্রস্তুতি

ঈদুল আজহা উপলক্ষে প্রতিটি বাড়িতে চলছে প্রস্তুতি। বাসাবাড়িতে ছুরি, বঁটি, শিলপাটা ধার করা হচ্ছে। এই সময় ধার করানো লোকগুলো বাড়ি বাড়ি গিয়ে স্বল্পমূল্যে এসব কাজ করেন। ছবিটি ঢাকার লক্ষ্মীবাজার থেকে তোলা, তারিখ ২১ মে ২০২৬, ছবি: হাফিজুন নাহার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাখির চোখে রাজধানী

পাখির চোখে দেখা রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার ছবি তুলেছেন মো. ইমরান খান।

হারানো শৈশব

শৈশবের স্মৃতি নিয়ে ছবি তুলেছেন সংগীত কুমার।

বেলাশেষে কুয়াকাটা

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে সন্ধ্যার দৃশ্য ধারণ করেছেন নিয়াজ শাওন।

রেলস্টেশনের কর্মব্যস্ততা

রেলস্টেশনের কর্মব্যস্ততা এক অবিরাম ও প্রাণবন্ত দৃশ্য, যেখানে প্রতিদিন হাজারো মানুষের মিলনমেলা ঘটে। ছবিটি ময়মনসিংহ রেল জংশন থেকে সম্প্রতি তোলা, ছবি: মো. রায়হানুল হক।

নিখুঁত সন্ধ্যা

কুষ্টিয়ার দৌলতপুরে সন্ধ্যার নিখুঁত দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন মো. বদিউজ্জামান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ