ধুরন্ধর সিনেমায় গোয়েন্দা তথ্য ফাঁস: দিল্লি হাইকোর্টের হস্তক্ষেপ
ধুরন্ধর সিনেমায় গোয়েন্দা তথ্য ফাঁস: হাইকোর্টের নির্দেশ

বলিউডের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে ঘিরে বিতর্ক ক্রমশ তীব্র হচ্ছে। এই সিনেমায় ভারতের গোয়েন্দা ও প্রতিরক্ষা অভিযানের সংবেদনশীল তথ্য ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি হাইকোর্ট দেশটির কেন্দ্রীয় সরকার ও সেন্সর বোর্ডকে নির্দেশ দিয়েছে বিষয়টি খতিয়ে দেখতে।

আদালতের নির্দেশনা

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২০ মে) আদালতে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার (পিআইএল) শুনানিতে প্রধান বিচারপতি ডি কে উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ বলেন, আবেদনকারীর উদ্বেগ অমূলক নয়। আদালতের পর্যবেক্ষণ, সিনেমা বিনোদনের জন্য তৈরি হলেও এর প্রভাব অস্বীকার করা যায় না। আদালত মৌখিকভাবে বলে, সেন্সর বোর্ডের কিছু নির্দিষ্ট গাইডলাইন থাকা উচিত। আমরা চাই, এই আবেদনটিকে প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করে বিষয়টি নিয়ে অবগত সিদ্ধান্ত নেওয়া হোক। এরপর আদালত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে (সিবিএফসি) পুরো রিট আবেদনকে আবেদনকারীর আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব হিসেবে বিবেচনা করে যথাযথ সিদ্ধান্ত নেয়ার নির্দেশ দেয়।

মামলার বিবরণ

মামলাটি করেছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী এসএসবির এক সদস্য। তার অভিযোগ, সিনেমাটিতে দেশের গোয়েন্দা কার্যক্রম, সামরিক কৌশল, সংবেদনশীল স্থান এবং আন্ডারকভার এজেন্টদের পরিচয় অত্যন্ত বিস্তারিতভাবে দেখানো হয়েছে, যা অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট লঙ্ঘনের শামিল হতে পারে। আবেদনকারীর দাবি, সিনেমার কিছু চরিত্র ও ঘটনা উচ্চপদস্থ কর্মকর্তা এবং শহীদ সেনাসদস্যদের আদলে তৈরি করা হয়েছে। এমনকি কিছু সফল সামরিক অভিযানের ইঙ্গিতও ছবিতে রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পিটিশনে আরও বলা হয়, সিনেমাটির কিছু দৃশ্যে ক্লাসিফায়েড প্রটোকল এবং ডিপ কভার আইডেন্টিটি তুলে ধরা হয়েছে, যা মাঠপর্যায়ে কর্মরত গোপন এজেন্টদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে। এমনকি করাচির স্থানীয় প্রশাসনও স্পাই অ্যালার্টে চলে গেছে বলে দাবি করা হয়। এ কারণে আবেদনকারী স্পাই মুভি প্রটোকল তৈরির দাবি জানান, যাতে ভবিষ্যতে গোয়েন্দা পদ্ধতি বা সংবেদনশীল তথ্য সিনেমায় দেখানো নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি ছবিটির সেন্সর সার্টিফিকেট বাতিল এবং সিনেমা হল ও ওটিটিতে প্রদর্শন স্থগিতের আবেদনও করা হয়েছে।

সিনেমার বিবরণ

পরিচালক আদিত্য ধর নির্মিত এই স্পাই অ্যাকশন থ্রিলারে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। সিনেমায় তাকে ভারতীয় গুপ্তচর হামজা আলি মাজারি ওরফে জসকিরাত সিং রাঙ্গির চরিত্রে দেখা গেছে। অন্যদিকে গ্যাং লিডার রহমান ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় খান্না। দুই পর্বে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিরিজের প্রথম কিস্তি গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয় পর্ব ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ২০২৬ সালের মার্চে মুক্তি পায়। দুটি সিনেমাই বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়।