‘দেশবিরোধী সিনেমা’ মন্তব্যে এআর রহমানের হাসির প্রতিক্রিয়া ভাইরাল
এআর রহমানের হাসির প্রতিক্রিয়া ভাইরাল

বলিউড পরিচালক ইমতিয়াজ আলির নতুন সিনেমা ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ নিয়ে দিনকয়েক ধরেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ সিনেমাটিকে ‘দেশবিরোধী’ বলে কটাক্ষ করছেন। এক নেটিজেন লিখেছেন, ‘এই সিনেমায় পাকিস্তানকে কোনো জঙ্গি বা গোপন এজেন্ট ছাড়াই দেখানোর সাহস করেছেন?’

এআর রহমানের প্রতিক্রিয়া

এমনই একটি পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে হাসির ইমোজি দিয়েছেন অস্কারজয়ী সংগীত সুরকার ও পরিচালক এআর রহমান। তার এই পোস্টটি দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অস্কারজয়ীর এই প্রতিক্রিয়া নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো চর্চা শুরু হয়েছে।

দর্শকদের প্রতিক্রিয়া

অনেকের ধারণা ছিল, সিনেমাটিতে ইমতিয়াজ আলি পাকিস্তানের ওপর ভারতীয় গোয়েন্দাদের প্রতিশোধ নেওয়ার গল্প বলেছেন। তবে পুরো সিনেমায় তেমন কোনো বিষয়ের উল্লেখ না থাকায় সিনেমাপ্রেমী দর্শকদের একাংশ খানিকটা অবাক হয়েছে। এআর রহমানের হাসির প্রতিক্রিয়া দেখে এক নেটিজেন লিখেছেন, ‘একদম ঠিক, কোনো সিনেমায় যদি পাকিস্তানকে শত্রু হিসেবে না দেখায়, তাদের গালাগাল না করে এবং মুসলমানদের মানহানি না করে, তাহলে সেই সিনেমা দেশপ্রেমমূলক হয় কী করে?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিনেমার বক্স অফিস আয়

‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’ সিনেমার গল্পে দেশভাগের যন্ত্রণার মতো বিষয় থাকলেও প্রেমের আভাসও রয়েছে। সিনেমাটি প্রথম থেকেই লোকমুখে এতটাই প্রচার পেয়েছে, ফলে বক্স অফিসেও তার প্রভাব পড়ছে। দিলজিৎ দোসাঞ্জ ও শর্বরী অভিনীত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই ১.১৫ কোটি টাকা আয় করেছে। নাসিরুদ্দিন শাহের অল্প বয়সের একটি চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ। এ ছাড়া ইমতিয়াজ আলি ও এআর রহমানও এই সিনেমায় যুগলবন্দি হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ