গুরুতর অসুস্থ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আইসিইউতে চিকিৎসাধীন
গুরুতর অসুস্থ চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আইসিইউতে

গুরুতর অসুস্থ চিত্রশিল্পী ও পাপেট নির্মাতা মুস্তাফা মনোয়ার ঢাকার একটি হাসপাতালে চার দিন ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী মেরী মনোয়ার বৃহস্পতিবার (১৯ জুন) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান।

শারীরিক অবস্থার অবনতি

৯১ বছর বয়সী এই শিল্পী দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ১৪ জুন থেকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। গত ২০ মে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। ১৫ দিন চিকিৎসা শেষে ৫ জুন বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হননি। বাসায় ফেরার কয়েক দিনের মধ্যে তার শারীরিক অবস্থার আবার অবনতি হলে ১৪ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

মেরী মনোয়ার বলেন, ‘বাসায় আসার পর হঠাৎ করেই উনার অক্সিজেন লেভেল কমতে শুরু করে এবং ব্লাড প্রেশার ফল করে। চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই আইসিইউতে আছেন।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবার কাছে দোয়া চেয়েছেন স্ত্রী

স্বামীর দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

জীবন ও কর্ম

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর যশোরে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। চিত্রশিল্পী, পাপেট নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে তিনি দেশের শিল্পাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবনে বাংলাদেশ টেলিভিশন, শিল্পকলা একাডেমি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও এফডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।

শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি একুশে পদক লাভ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ