টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষ প্রায়ই ইনস্টাগ্রামে নানা আকর্ষণীয় লুকে ছবি শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেন। বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিরীক্ষাধর্মী ও বোল্ড লুকে আসেন। তবে এবার তিনি মেকআপ রুমে বসেই উষ্ণতা ছড়াচ্ছেন।
কফির পর উষ্ণতা
এই সিরিজের ছবিগুলো কোনো ক্যাফেতে নয়, বরং তাঁর মেকআপ রুমের একান্তে কাটানো কিছু মুহূর্তের সাক্ষী। কফির কাপে চুমুক দেওয়ার পরের সেই এনার্জি আর মেকআপ রুমের প্রস্তুতির মাঝখানের সময়টাকে এক করে ফ্রেমবন্দী হয়েছেন তিনি।
স্টাইল আইকন মনামী
টালিউডের স্টাইল আইকন মনামী ঘোষ মানেই চমক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, ক্যাপশনে লেখা- ‘আফটার কফি…’। এই লুকে মনামীকে দেখা গেছে লাল স্ট্র্যাপলেস বডিকন ড্রেসে, যেখানে নীল স্ট্রাইপ ডিটেলিং পুরো স্টাইলটাকে দিয়েছে আলাদা মাত্রা। মাঝ সিঁথি করে খোলা রাখা লম্বা ঢেউখেলানো চুল, ন্যুড মেকআপের সঙ্গে বোল্ড আইলাইনার- সব মিলিয়ে তৈরি হয়েছে একটি স্টেটমেন্ট লুক।
স্বতঃস্ফূর্ত মুহূর্ত
তাঁর ছবিগুলোতে ‘ক্যান্ডিড’ বা স্বতঃস্ফূর্ত ভাব ধরা পড়েছে। কখনো তিনি মেকআপ ব্রাশ হাতে খুনসুটিতে, আবার কখনো নীল পাথরের লকেটটির দিকে তাকিয়ে আছেন। মেকআপ টেবিলে ছড়িয়ে থাকা প্রসাধনী, পাশে রাখা কফির কাপ- সব মিলিয়ে কাজের মধ্যেও 'মি টাইম' কাটানোর গল্প বলছে এই ছবিগুলো। মনামীর এই ‘আফটার কফি’ গ্লো যেন ভক্তদের মনেও দোলা দিয়েছে।



