বসন্তের পাখি: দূর পরবাসে বসন্তের আগমনী বার্তা
বসন্তের পাখি: দূর পরবাসে আগমনী বার্তা

বসন্তের পাখি: দূর পরবাসে আগমনী বার্তা

রক্তিম বসনা চঞ্চল নয়না ওগো বসন্তের পাখি, সুনীল গগনতলে আজি উঠলে কেন গো ডাকি? শীতের শেষে এসেছ কি বসন্তের বার্তা নিয়ে? আকাশ বাতাস দিগন্ত গানে গানে ভরিয়ে দিয়ে। কোন গগনের মায়া কাটিয়ে এলে তুমি ওগো পাখি, আমি যে মুগ্ধ নয়নে তোমায় চেয়ে চেয়ে দেখি।

খানিক বসে যাও পত্র বিহীন নগ্ন বৃক্ষ ডালে, নব কিশলয় অবিলম্বে ই চাইবে নয়ন মেলে। আগমনী তোমার বলে দিল বসন্ত এসে গেছে দুয়ারে, ঝলমল রবি সনে শীতল সমীরণ গগনতলে খেলা করে। টিউলিপ, ডেফোডিল মাথা উঁচু করে ইতি উতি চায়, রঙের ছোঁয়ায় ফুটবে কখন আছে যেন সেই অপেক্ষায়।

ধূসর মেঘে ছেয়ে গেছে বসন্তের ঘন নীল আকাশ, বরফ গলা জল বৃষ্টিতে মিলেমিশে সিক্ত এপ্রিল মাস। নামবে বৃষ্টি ধুয়ে দিতে যত গ্লানি আর জরা, মে মাসে ফুল ফোটানোর খেলায় মেতে উঠবে ধরা। ও পাখি, ভাবছো কি এখনো কোন শাখা টিতে বাঁধবে তোমার নীড়? শূন্য শাখাদের রূপ-লাবণ্য ফিরিয়ে দিতে নব পল্লব হলো যে অধীর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দূর পরবাসে বসন্তের আগমন

ফেলে এসেছি চেনা বসন্ত আমার যোযন–যোযন মাইল দূরে, তবু পৃথিবীর এ প্রান্তের বসন্তকে ভালোবেসেছি হৃদয়ে ধারণ করে। দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

বসন্তের পাখির বার্তা

বসন্তের পাখি তার আগমনী বার্তা নিয়ে হাজির হয়েছে। প্রকৃতি জেগে উঠছে নতুন সাজে। শীতের শেষে বসন্তের আগমন প্রকৃতিতে নতুন প্রাণ সঞ্চার করে। টিউলিপ ও ডেফোডিলের মতো ফুল ফুটতে শুরু করেছে। আকাশে ধূসর মেঘের পর বৃষ্টি নামবে, যা ধুয়ে দেবে সব গ্লানি। মে মাসে ফুল ফোটানোর খেলায় মেতে উঠবে পৃথিবী।

পাখির নীড় বাঁধার অপেক্ষায় শূন্য শাখাগুলো। নব পল্লব ফিরিয়ে দেবে শাখার রূপ-লাবণ্য। দূর পরবাসে থেকেও বসন্তের এই রূপ উপভোগ করা যায়। পাঠকেরা তাদের অভিজ্ঞতা ও লেখা পাঠাতে পারেন ই-মেইলে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ