রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে বেপরোয়া গতি ও উল্টো পথে চলছে ব্যাটারিচালিত রিকশা। কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ফার্মগেট, ঢাকা, ২ জুন।
হাম-পরবর্তী জটিলতায় শিশুর চিকিৎসা
হাম-পরবর্তী জটিলতায় বিভিন্ন হাসপাতাল ঘুরে ১১ মাসের রাইসানকে গত সোমবার নিয়ে আসা হয় রাজধানীর শিশু হাসপাতালে। সন্তানের অবস্থা সংকটাপন্ন। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন গার্মেন্টসকর্মী বাবা রাসেল। এমন অসহায় অবস্থায় নিজের মায়ের কাছে কান্নায় ভেঙে পড়েন রাসেল। বাংলাদেশ শিশু হাসপাতাল, আগারগাঁও, ঢাকা, ২ জুন।
প্রচণ্ড গরমে নদীতে প্রশান্তি
প্রচণ্ড গরম আর রোদের তাপে হাঁসফাঁস জনজীবন। তাই প্রশান্তির আশায় কীর্তনখোলা নদীতে গোসল করতে এসে দুরন্তপনায় মেতেছে শিশুরা। চাঁদমারি খেয়াঘাট, বরিশাল নগর, ২ জুন।
পাবনা হাসপাতালে পানির সংকট
গরমে পানির চাহিদা বেড়ে যাওয়ায় টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করছেন অনেকেই। কিন্তু পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে একটিমাত্র টিউবওয়েল। তাই সেখান থেকে পানি সংগ্রহ করতে ভোগান্তিতে পড়তে হয় রোগীর স্বজনদের। জেনারেল হাসপাতাল চত্বর, পাবনা, ২ জুন।
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। খেলা শুরুর আগেই বাড়ির ছাদ ও বিভিন্ন স্থানে টাঙানো হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার বিশাল আকারের পতাকা। সাভার, ঢাকা, ২ জুন। জমে উঠছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। তাই বিশ্রামের ফুরসত নেই পতাকা তৈরির দরজিদের। দিনরাত পরিশ্রম করে তাঁরা তৈরি করছেন বিভিন্ন দেশের পতাকা। সিনেমা প্যালেস এলাকা, চট্টগ্রাম, ২ জুন।
গ্রামীণ দৃশ্য
গাছের ছায়ায় ড্রামের ভেলায় বসে খালের পানিতে বড়শি দিয়ে মাছ ধরছেন এক নারী। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২ জুন। সাইকেলে করে পাড়ায়-মহল্লায় প্লাস্টিকের খেলনা বিক্রি করতে বেরিয়েছেন বিক্রেতারা। ফুলতলা, বটিয়াঘাটা, খুলনা, ২ জুন। বাগানে এখন পরিপক্ব লিচু ঝুলছে। চারদিকে ম–ম গন্ধ। বাগানে ঘুরে বেড়াচ্ছে এক শিশু। ছলিমপুর, ঈশ্বরদী, পাবনা, ২ জুন।
কাপ্তাই ঝুলন্ত সেতুতে পর্যটক
রাঙামাটির সৌন্দর্য এবং ভ্রমণকারীদের প্রধান আকর্ষণ কাপ্তাইয়ের ঝুলন্ত সেতু। হ্রদের পানি কমে গেলেও সেতুর সৌন্দর্য হারায়নি। হ্রদের ওপর দুই পাহাড়ের মাঝখানে নীলাভ জলরাশির ওপর ঝুলে থাকা এই সেতুর সৌন্দর্যের টানে ছুটে যাচ্ছেন পর্যটকেরা। ২ জুন।
ঈদ শেষে ফেরা ও ইট ভাঙা শ্রমিক
ঈদুল আজহার ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেলস্টেশন, ঢাকা, ২ জুন। প্রখর রোদের মধ্যে ইট ভাঙার কাজ করছেন নারীরা। প্রতি ঘনফুট ৬ টাকা হারে মজুরি পাবেন তাঁরা। দিন শেষে পুরুষেরা ১০০ ঘনফুট ইট ভাঙতে পারলেও নারীরা পারেন ৭০ থেকে ৮০ ঘনফুট। পালডাঙ্গী এলাকা, ডিক্রির চর, সদর উপজেলা, ফরিদপুর, ২ জুন।



