মৃৎশিল্পী কাজল দাসের ন্যায্য মূল্যের প্রতীক্ষা
রাজশাহীর মৃৎশিল্পী কাজল কুমার দাসের তৈরি পণ্য ব্র্যান্ডের শোরুমে চড়া দামে বিক্রি হলেও তিনি ফুটপাতে বসে সস্তায় বিক্রি করতে বাধ্য হন। শোরুমের নানা শর্ত ও জটিল প্রক্রিয়ায় পড়ে তাঁর পরিশ্রমের ন্যায্যমূল্য পান না তিনি।


