সাবিলা নূরের রুপালি গাউনে মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন
সাবিলা নূরের রুপালি গাউন: মেজো আমালি বাই সাগুফতা আলী

প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে অভিনেত্রী সাবিলা নূর এসেছেন মেজো আমালি বাই সাগুফতা আলীর ডিজাইন করা রুপালি গাউন পরে। ১০ জন শিল্পী প্রায় ২৫০ ঘণ্টা পরিশ্রম করে তৈরি করেছেন রূপালি গাউনটি। আলাদা স্কাল্পটেড বডির এই গাউনে আছে চুমকির কাজ।

সাবিলার ইচ্ছা পূরণ

সাবিলার অনেকদিনের ইচ্ছা ছিল, এই আয়োজনে রুপালি পোশাক পরবেন। সে অনুযায়ী পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার। সাবিলার খোলা চুলের লুক তৈরি করেছেন মেকআপ শিল্পী জাহিদ খান।

জুয়েলারি ও ক্লাচ

কানের দুল ও অন্যান্য জুয়েলারি বেছে নিয়েছেন ডিজাইনারের পরামর্শে। লুক পূর্ণতা পেয়েছে ডিওরের ক্লাচে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ