বাংলাদেশে এলো জিহো এই৭ প্রো বৈদ্যুতিক স্কুটার
বাংলাদেশে এলো জিহো এই৭ প্রো বৈদ্যুতিক স্কুটার

বাংলাদেশের বাজারে জিহো ব্র্যান্ডের নতুন মডেলের বৈদ্যুতিক স্কুটার এনেছে সিএফমটো বাংলাদেশ। ‘জিহো এই৭ প্রো’ মডেলের এই স্কুটারটিতে ৩ হাজার ৫০০ ওয়াটের শক্তিশালী মোটর যুক্ত থাকায় মাত্র ৪ সেকেন্ডে শূন্য থেকে ৫০ কিলোমিটার গতি তোলা যায়। শুধু তা-ই নয়, একবার পূর্ণ চার্জে ৯০ কিলোমিটার পথ চলতে পারে এই বৈদ্যুতিক স্কুটারটি।

আজ শুক্রবার রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এই বৈদ্যুতিক স্কুটারটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে সিএফমটো বাংলাদেশের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক বোরহান উদ্দিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল কারিম উপস্থিত ছিলেন।

বৈশিষ্ট্য ও প্রযুক্তি

অনুষ্ঠানে বোরহান উদ্দিন বলেন, জিহো এইসেভেন প্রোতে ৭৪ ভোল্ট ৪৫ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারির সংখ্যাভেদে দুটি সংস্করণে বাজারে পাওয়া যাবে স্কুটারটি। একটি ব্যাটারিযুক্ত স্কুটারটি একবার পূর্ণ চার্জে প্রায় ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। অপর দিকে দুটি ব্যাটারিযুক্ত স্কুটারটি চলবে ১৯০ কিলোমিটার পর্যন্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্কুটারটিতে ডুয়েল চ্যানেল এবিএস, ৬ দশমিক ২ ইঞ্চি টিএফটি ডিসপ্লে, রাডারের সুবিধাসংবলিত ফ্রন্ট কলিউশন, রিয়ার কলিউশন, লেন কলিউশন ওয়ার্নিংসহ ব্লাইন্ড স্পট ডিটেকশন ও টায়ার প্রেশার মনিটরিং সুবিধা রয়েছে। ৪৫ ডিগ্রি পর্যন্ত ওয়াইড আঙ্গেল ডিটেকশন, ৩ দশমিক ৬ মিটারের হরাইজন্টাল ডিটেকশন রেঞ্জ এবং ২০০ মিটারের দীর্ঘ দূরত্ব শনাক্তকরণ সুবিধাও রয়েছে স্কুটারটিতে।

মূল্য ও রঙ

স্কুটারটির ওজন ১১২ কেজি। চারটি রঙে বাজারে আসা স্কুটারটির দাম ধরা হয়েছে সংস্করণভেদে ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা ও ৩ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য মডেল

অনুষ্ঠানে ‘অরা ১৫০’ মডেলের বৈদ্যুতিক স্কুটার ও ‘২৫০ ডুয়েল’ মডেলের বৈদ্যুতিক বাইকও উন্মুক্ত করা হয়েছে। মডেল দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ৩ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা ও ৩ লাখ ৮৮ হাজার ৫০০ টাকা।