সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী হেলাল
সুবিধাবঞ্চিতের কষ্ট লাঘবে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, প্রান্তিক কৃষকদের উন্নয়ন করা না গেলে দেশের উন্নয়ন সম্ভব নয়। কৃষকরা দেশের চালিকাশক্তি। সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘব করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে হাটহাজারী উপজেলায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিঋণ মওকুফ ও উন্নয়ন

মীর হেলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে দিয়েছেন; যাতে তারা নতুনভাবে কৃষিঋণ নিয়ে কৃষি কাজ করতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব

২০৯ জন বিএনপির সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন দাবি করে তিনি বলেন, তারা রাতের ভোটে নির্বাচিত হয়নি, তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। আমার নির্বাচনি এলাকার জনগণ বৃহত্তর চট্টগ্রামের ২০টি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি এমপি নয়, আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। এজন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন। আমাকে যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেয় নাই- আমি সবার সহযোগিতা প্রত্যাশা করছি।

কৃষি কমিটিতে কৃষকদের অংশগ্রহণ

ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষি কমিটিতে কৃষকরাই থাকবেন বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কৃষির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত নয় এমন লোক দ্বারা কমিটি করা হলে কৃষকদের প্রকৃত সমস্যা তুলে ধরতে পারবে না। আমাদের সংসদীয় আসনে যে পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে, অন্য কোনো সংসদীয় আসনে এমন উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে চলতি মৌসুমে ৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএসপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।