শাহবাগে ডাকসু নেতাদের ওপর হামলা: ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন জুমার
শাহবাগে ডাকসু নেতাদের ওপর হামলা: ছাত্রদল সভাপতি নিয়ে প্রশ্ন

রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনায় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে আহত ডাকসু নেতাদের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

ছাত্রদল নেতাকর্মীদের হুঁশিয়ারি

ফাতেমা তাসনিম জুমা ছাত্রদল নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা সারা দেশে যেভাবে হামলা চালাচ্ছে, এটার বিরুদ্ধে সাধারণ জনগণ যদি মাঠে নেমে যায়, তখন কিন্তু পালানোর পথ থাকবে না। এটা যাতে তারা মাথায় রাখে।

ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়ে প্রশ্ন

তিনি বলেন, আজকে সবচেয়ে খারাপ লাগার জায়গা হলো- ছাত্রদল করার কারণে এক সময় গেস্টরুমে যাদের নির্যাতন করা হতো এবং মোসাদ্দেক-জুবায়েররা যাদের আওয়ামী লীগের হাত থেকে বাঁচিয়ে এনেছে, আজ তারাই তাদের ওপর হামলা করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছাত্রদল সভাপতির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে জুমা। তিনি আরও বলেন, রাকিব ভাই (ছাত্রদল সভাপতি) ব্যক্তিগতভাবে আমার কাছে এবং জুবায়ের-মোসাদ্দেকের কাছে ‘সরি’ বলেছেন। কিন্তু দুঃখজনক হলো, সরি বলার পর তিনি আবার প্রতিবাদ মিছিল করেছেন। হিপোক্রেসির এ যে রাজনীতি, আমরা আশা করব তারা এটা থেকে বের হয়ে আসবেন।

ভুয়া পোস্টের অভিযোগ

তিনি বলেন, মোসাদ্দেক ও জুবায়ের নাকি পোস্ট দিয়েছে ‘ছাত্রদলের হাতে চাপাতি আছে’। অথচ এ ধরনের কোনো পোস্টই তারা করেনি। তাদের ফোন আমার কাছেই ছিল। যখন আমি বললাম যে ফোন আমার কাছে এবং তারা কোনো পোস্ট করেনি, তখন তারা (ছাত্রদল) শান্ত হয়।

ঘটনার প্রেক্ষাপট

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানা এলাকায় মুখোমুখি হয় ছাত্রদল ও ছাত্রশিবির। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসু দুই নেতা ও সাংবাদিকসহ ১২জন আহত হয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ