কুড়িগ্রামে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানববন্ধন অনুষ্ঠিত
কুড়িগ্রামে মাদকবিরোধী দিবসে মানববন্ধন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামে সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধনের আয়োজন করেছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রাম বন্ধুসভার সহযোগিতায় ২৬ জুন বিকেলে জেলা প্রেসক্লাব চত্বরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা

মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা সফি খান। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

বন্ধুসভার উপদেষ্টা রোকনুজ্জামান রুকু বলেন, ‘বর্তমান সমাজের যে অবক্ষয়, মাদকের ছড়াছড়ি, তরুণদের মাদক থেকে মুক্ত করতে হলে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য উপস্থিত ব্যক্তিরা

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, আসিফ ওয়াহিদ, বন্ধুসভার বন্ধু সুরাইয়া শিমু, আজিজুল হক, হাবীব, কাওসার, রাইতুল, মিমি, প্রান্ত, ভরসাসহ অনেকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ