ড্রোন হামলার পর এলএনজি উৎপাদনে ফিরছে কাতার
ড্রোন হামলার পর এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরের পর কাতার আবারও স্বাভাবিক মাত্রায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন শুরু করার প্রস্তুতি নিচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর বক্তব্য

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে কাতারের প্রধানমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তবে ক্ষতিগ্রস্ত স্থাপনাটি এর বাইরে থাকবে। তিনি আরও বলেন, কাতারের সংশ্লিষ্ট দলগুলো কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিয়ে আসছে।

পটভূমি

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি উৎপাদনকারী দেশ কাতার। গত মার্চে ইরানের ড্রোন হামলায় দেশটির রাস লাফান গ্যাস স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উৎপাদন কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

শেখ মোহাম্মদ জানান, রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি কাতারএনার্জি পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণমাত্রায় উৎপাদনে ফেরার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালির পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই কাতারএনার্জি দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে প্রস্তুত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ