মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী আটক, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগ
মোংলায় নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী আটক

বাগেরহাটের মোংলায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় চার ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়।

উদ্ধার করা জিনিসপত্র

আটকের সময় তাদের কাছ থেকে দুটি ব্যানার, দলের পতাকা ও প্রতিষ্ঠাবার্ষিকীর একটি জন্মদিনের কেক উদ্ধার করা হয়েছে। মোংলা থানার ওসি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা করেছিলেন।

আটককৃতদের পরিচয়

আটককৃতরা হলেন- ছাত্রলীগের পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে হাসান শিকদার (৩০), মাদ্রাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) ও শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের গোয়েন্দা তৎপরতা

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোথাও কোনও বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাতে সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ওই চার জনকে আটক করা হয়।

আদালতে প্রেরণ

আটকদের বিরুদ্ধে থানায় মামলার পর বুধবার তাদের আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ