তালেবান সম্পৃক্ততায় রোহিঙ্গা যুবক আটক
তালেবান সম্পৃক্ততায় রোহিঙ্গা যুবক আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর বাসিন্দা মাহমুদ উল্লাহ (২০) নামের এক যুবককে আটক করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্প থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে তার যোগসাজশ ছিল।

আটকের বিবরণ

মঙ্গলবার (৫ মে) সকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার টেকনাফ থানা পুলিশের একটি দল ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে মাহমুদ উল্লাহকে আটক করে। তার ব্যবহৃত মোবাইল ফোনে টিটিপির সাথে সংশ্লিষ্ট একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার প্রমাণসহ বিভিন্ন বার্তা ও নথি পাওয়া গেছে।

তদন্ত ও আইনি প্রক্রিয়া

ওসি আরও জানান, তার মোবাইল ফোনে পাওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলায় আটক দেখিয়ে আজ কক্সবাজারের আদালতে প্রেরণ করা হয়েছে। গোয়েন্দা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্য-প্রযুক্তি সহায়তায় তাকে শনাক্ত করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পদক্ষেপ

এ ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ