টাঙ্গাইলে বজ্রপাতে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
টাঙ্গাইলে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে নৌকায় রঙয়ের কাজ করতে গিয়ে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়

নিহতরা হলেন, উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চর এলাকার বখতিয়ার ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও জিন্নদ আলীর ছেলে মো. ইয়াছিন আলী (৩০)।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, যমুনা নদীর দুর্গম শুশুয়া চরে বিকেলে তারা একসঙ্গে নৌকায় রঙয়ের (আলকাতরা) কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যায়। পরে স্বজনরা খবর পেয়ে দুইজনের মরদেহ বাড়ি নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এলাকায় শোকের ছায়া

তাদের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, শুশুয়ার চরে বজ্রপাতে দুইজন দিনমজুরের মৃত্যুর বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ