বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত, আহত ১
বদরগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিক নিহত

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হয়েছেন। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এ দিন দুপুরে রহমত উল্যাহ ও খোরশেদসহ বেশ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এর পরপরই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এছাড়া তার সঙ্গে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। বজ্রপাতে ৬টি ছাগলও মারা যায়।

উদ্ধার ও চিকিৎসা

এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ