ছেলের ক্যাসিনোতে টাকা খোয়ানোয় বাবার আত্মহত্যা
ছেলের ক্যাসিনোতে টাকা খোয়ানোয় বাবার আত্মহত্যা

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন ক্যাসিনোতে ছেলের টাকা খোয়ানোর ঘটনায় এক দিনমজুর বাবা আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এনামুল হক (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়।

ঘটনার বিবরণ

এনামুল হক বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি হাড়িবেচাপাড়া গ্রামের মৃত চ্যামা মামুদের ছেলে। তার বড় ছেলে বিশাল মিয়া কিশোরগঞ্জ শহরে একটি ফ্ল্যাক্সিলোড ও বিকাশের দোকানে কাজ করত। সে অনলাইন ক্যাসিনো খেলে দোকানের এক লাখ ২০ হাজার টাকা খুইয়ে ফেলে। দোকানের মালিক বিশালের বাবাকে ডেকে বিষয়টি জানান। এ ঘটনায় হতাশ হয়ে বাড়িতে ফিরে বৃহস্পতিবার সন্ধ্যায় এনামুল বিষপান করেন।

বাহাগিলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজাউদ্দৌলা লিপটন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলের সঙ্গে অভিমান করে বাবা বিষপান করে আত্মহত্যা করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয় প্রতিক্রিয়া

এলাকাবাসী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তারা অনলাইন ক্যাসিনোর কুপ্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ