পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ নিহত
পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় অন্তত ১২ পুলিশ সদস্য প্রাণ হারিয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এই এলাকায় গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামে একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

হামলার বিবরণ

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলাকারী ও কিছু সন্ত্রাসী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে চৌকিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুলিশের চৌকিটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

অ্যাম্বুশ ও ড্রোন ব্যবহার

বার্তাসংস্থা রয়টার্সকে নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, বোমা হামলার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা তাদের ওপর অ্যাম্বুশ করে। গুলিবর্ষণে কয়েকজন হতাহত হন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, সন্ত্রাসীরা প্রথমে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকিতে হামলা চালায়, পরে গুলি শুরু করে। অন্য পুলিশ সদস্যদের সহায়তার জন্য পাঠানো হলে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এছাড়া হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হতাহতের সংখ্যা বাড়তে পারে

পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে। গাড়ি বোমার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে পাশের বেসামরিক মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আলজাজিরার সূত্রে এ তথ্য জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ