স্ত্রীকে মারতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল
স্ত্রীকে মারতে গিয়ে গণপিটুনির শিকার যুবক, ভিডিও ভাইরাল

রাস্তায় স্ত্রীকে মারধর করতে গিয়ে জনতার হাতে গণপিটুনির শিকার হলেন এক যুবক। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি ভারতের বেঙ্গালুরু শহরে ঘটেছে। তবে স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

ঘটনার বিবরণ

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক যুবক স্কুটিতে করে এসে রাস্তায় হেঁটে যাওয়া এক তরুণীর কাছে থামেন। এরপর দৌড়ে গিয়ে তরুণীকে ধরে ফেলেন এবং তার ওপর হামলা শুরু করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। পরে কয়েকজন এসে যুবককে থামানোর চেষ্টা করেন এবং তাকেই পেটাতে শুরু করেন। এই ঘটনার ভিডিওই প্রকাশ্যে এসেছে।

পরিচয় ও প্রতিক্রিয়া

জানা গেছে, ওই যুবক ও তরুণী স্বামী-স্ত্রী। ভাইরাল ভিডিওটি ‘মিহির ঝা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতোমধ্যেই ভিডিওটি বহু মানুষ দেখেছেন এবং লাইক ও কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। নেটিজেনদের অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, কেউ কেউ উদ্বেগ জানিয়েছেন। যুবকের শাস্তির দাবিও উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জনতার প্রশংসা

অনেকে উপস্থিত জনতার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘মহিলাকে মার খেতে দেখে ভিডিও না বানিয়ে কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে এসেছেন দেখে ভাল লাগল।’ আরেকজন লিখেছেন, ‘যুবককে দেখে মনে হচ্ছিল তরুণীকে মেরেই ফেলবেন। কড়া শাস্তি দেওয়া হোক।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ