ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ইসলামাবাদে হতে পারে
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত পরবর্তী দফার আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন তিনি।


