আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে এবং এ সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসের বিস্তারিত
রোববার (২৮ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি দিনের তাপমাত্রা কমার আভাস দিয়েছে সংস্থাটি।
সংস্থাটি জানিয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তাপমাত্রা ও আর্দ্রতা
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।



