রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
রাজশাহীতে ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ২৮ জুন রাজশাহী সিটিতে মোট ৬৬,৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৯,১১৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭,২৮২ জন শিশু রয়েছে।

পরিকল্পনা সভায় তথ্য প্রকাশ

মঙ্গলবার রাজশাহী সিটি কর্পোরেশনের (আরসিসি) নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আরসিসির প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসকের বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে আরসিসি প্রশাসক বলেন, শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ প্রদানের সরকারি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্বাস্থ্য কর্মকর্তার উপস্থাপনা

ওরিয়েন্টেশন সভায় আরসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আনজুমান আরা বেগম জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সম্পর্কে সামগ্রিক তথ্য উপস্থাপন করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ