প্রবাসী কল্যাণমন্ত্রী: মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম: মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর পথ শিগগিরই সুগম হবে। মঙ্গলবার (২৩ জুন) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুষ্টিয়া-১ আসনের বিএনপি সংসদ-সদস্য রেজা আহম্মদের প্রশ্নের জবাবে তিনি এ আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর ও শ্রমবাজার উন্মুক্তকরণ

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের প্রেক্ষাপটে সরকার দেশটির শ্রমবাজার উন্মুক্ত করার কাজ করছে। ফলে অতি দ্রুতই বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। একইসঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের বৈধ করার বিষয়েও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মন্ত্রী আরও জানান, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানো হয় না। তবে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিশ্বের যেকোনো দেশে যাওয়ার সুযোগ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেমিট্যান্স প্রবাহ ও শীর্ষ দেশ

সংরক্ষিত আসনের সংসদ-সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে। এর মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪ হাজার ২৬৪ দশমিক ৩৬ মিলিয়ন ডলার।

খাদ্য মজুত ও উৎপাদন

কক্সবাজার-৩ আসনের সংসদ-সদস্য লুৎফর রহমানের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, দেশের সরকারি খাদ্যগুদামে বর্তমানে ২০ লাখ ৭২ হাজার ৭৫৪ টন খাদ্যশস্য মজুত রয়েছে।

ময়মনসিংহ-৮ আসনের লুৎফুল্লাহেল মাজেদের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে দেশে চালের উৎপাদন হয়েছে ৪ কোটি ৬ লাখ টন এবং গমের উৎপাদন হয়েছে ১০ লাখ ৪১ হাজার টন। অথচ চালের চাহিদা ৪ কোটি ১১ লাখ টন ও গমের চাহিদা ৭৪ লাখ টন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারিভাবে ৫ লাখ ৩৪ হাজার টন চাল ও ৭ লাখ ৩৫ হাজার টন গম আমদানি করা হয়েছে। এছাড়া বেসরকারি খাতে ৭ লাখ ৩৫ হাজার টন চাল ও ৬৫ লাখ ৮২ হাজার টন গম আমদানি হয়েছে।