২ কোটি ২৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে
২ কোটি ২৩ লাখ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ২২ কোটি ৩৬ লাখ ৫০৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের (আইপিএইচএন) পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।

শতকরা ৯৮.৬৭ ভাগ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে

গত ২৮ জুন সারাদেশে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ শিশুকে লক্ষ্যমাত্রা ধরা হলেও বিভাগীয় সিভিল সার্জনদের পাঠানো হালনাগাদ তথ্যের ভিত্তিতে তা সংশোধন করে ২ কোটি ২৬ লাখ ৬১ হাজার ৫৬৪ জন করা হয়। সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে ২ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৫০৯ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে, যা শতকরা ৯৮.৬৭ ভাগ।

দুর্গম এলাকায় বিশেষ উদ্যোগ

ডা. ইউনুস আলী জানান, ক্যাম্পেইন শেষে চার দিনব্যাপী ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালিত হয়। এটি দুর্গম এলাকায় অনুষ্ঠিত হয় এবং ১২ জেলার ৫৮ উপজেলার ২৯০ ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ড কভার করে। এই কার্যক্রম শেষ হয়েছে বৃহস্পতিবার। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ফলো-আপ ক্যাম্পেইনের তথ্য যোগ হলে সার্বিক কভারেজ প্রায় ৯৯ শতাংশে পৌঁছাবে।

বিভাগভিত্তিক অর্জন

আইপিএইচএন-এর তথ্য অনুযায়ী, খুলনা বিভাগে শতভাগ শিশু ভিটামিন ‘এ’ ক্যাপসুল পেয়েছে। রাজশাহীতে ৯৯.২৬%, চট্টগ্রামে ৯৯.১৬%, রংপুরে ৯৮.৯৭%, বরিশালে ৯৮.৬১%, ময়মনসিংহে ৯৮.৪০%, ঢাকায় ৯৭.৮৭% এবং সিলেটে ৯৭.২০% শিশু ক্যাপসুল পেয়েছে।