ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ, দুইজনের অবস্থা গুরুতর
ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

রাজধানীর ডেমরা বাঁশের পুল এলাকায় অবস্থিত জহির স্টিল মিলে বাট্টিতে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গলিত পদার্থ ছিটকে শরীরে পড়ায় তারা দগ্ধ হন। এর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

রবিবার (৩১ মে) সকালে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধদের মধ্যে সাব্বির হোসেনের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের ১ শতাংশ পুড়ে গেছে। তাদের মধ্যে সাব্বির ও তোফাজ্জলকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিক চিকিৎসা শেষে মাজেদ হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

সহকর্মী আলামিন হোসেন জানান, সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে জহির স্টিল মিলে কাজ করছিলেন তারা। বাট্টিতে মালামাল গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গলিত পদার্থ ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে। পরে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

দগ্ধদের পরিচয়

দগ্ধদের মধ্যে সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর জেলায় এবং তোফাজ্জলের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা বর্তমানে ডেমরার পাইটি বটতলা এলাকায় বসবাস করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ