২৪ ঘণ্টায় হামে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫১২
২৪ ঘণ্টায় হামে আরও ১৩ শিশুর মৃত্যু, মোট ৫১২

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গে এবং নিশ্চিত হামে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১২ জন হাম সন্দেহে এবং একজন নিশ্চিত হামে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে এবং নিশ্চিত হামে মোট ৫১২ শিশুর মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ ও মৃত্যুর সংখ্যা

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক প্রতিবেদনে শনিবার (২৩ মে) জানানো হয়, ৫১২ শিশুর মধ্যে ৪২৬ জন হাম সন্দেহে এবং ৮৬ জন নিশ্চিত হামে মারা গেছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

হাসপাতালে ভর্তি ও সুস্থতা

চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬২ হাজার ৫০৭ শিশুর মধ্যে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ জন। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৪৯৪ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ