অতি-সহনশীল প্যারেন্টিং সন্তানের জন্য ক্ষতিকর: অধ্যাপক ডা. ফারজানা রহমান
অতি-সহনশীল প্যারেন্টিং ক্ষতিকর: অধ্যাপক ডা. ফারজানা রহমান

প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন মাদকবিরোধী পরামর্শ সভার অধীনে ২০২৪ সালের ২৮ এপ্রিল একটি অনলাইন সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. ফারজানা রহমান। তিনি ‘সহনশীল প্যারেন্টিং কী ও কেমন?’ শীর্ষক আলোচনা করেন।

অতি-সহনশীলতা নয়, ভারসাম্য জরুরি

সভায় ডা. ফারজানা রহমান বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে সন্তানরা অনেক বেশি আবেগপ্রবণ, যুক্তিনির্ভর ও স্পর্শকাতর। এই সময়ে অতিরিক্ত সহনশীল প্যারেন্টিং বা অতি-প্রশ্রয় সন্তানের জন্য ভালো ফল বয়ে আনবে না।’ তিনি আরও বলেন, ‘বর্তমান যুগে প্রযুক্তির কারণে যেকোনো আনন্দ-বেদনার অনুভূতি মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এমন প্রেক্ষাপটে সহনশীল প্যারেন্টিংয়ের অংশ হিসেবে বাবা-মায়েরা সন্তানের কথা মনোযোগ দিয়ে শুনছেন ও সহনশীল আচরণ করছেন—এটি অবশ্যই ভালো দিক।’

অভিভাবকত্বের দায়িত্ব

তবে তিনি সতর্ক করে বলেন, ‘মনে রাখতে হবে, অভিভাবকত্ব একটি বড় দায়িত্ব। সহনশীল হওয়া ভালো, কিন্তু অতিমাত্রায় সহনশীলতা বা সন্তানের সব আবদার চোখ বন্ধ করে মেনে নেওয়া তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে।’ ডা. ফারজানা রহমানের মতে, সন্তানের প্রতি সহনশীলতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ