মাইন্ড স্মাইল গ্লোবাল কাউন্সেলিং ইনস্টিটিউটের যাত্রা শুরু
রাজধানীতে মাইন্ড স্মাইল গ্লোবাল কাউন্সেলিং ইনস্টিটিউট (এমএসজিসিআই) এবং মাইন্ড স্মাইল গ্লোবাল একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১২ জুন) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রিন মাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান তাইবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যোগ প্রশিক্ষক সাহেব আলী, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম এবং স্কলাস্টিকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মো. আলাউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব উদয়ন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর।
বক্তারা তাদের বক্তব্যে মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরেন এবং এই উদ্যোগকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তারা আশা প্রকাশ করেন যে, প্রতিষ্ঠানটি মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মাইন্ড স্মাইল দীর্ঘদিন ধরে শিশুদের মানসিক বিকাশ, মানসিক সুস্থতা, মনস্তাত্ত্বিক উন্নয়ন এবং সামগ্রিক মানসিক স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি সমাজে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. আজিবুর রহমান ও সাথী রানি পাল, চেয়ারম্যান মো. ফারুক মিয়া, ভাইস চেয়ারম্যান তাসরিনা বেগম, ব্যবস্থাপনা পরিচালক ইশরাত জাহান এবং জেনারেল সেক্রেটারি শাহনাজ পারভীন।



