হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল
হাম ও উপসর্গে আরো ৭ জনের মৃত্যু, স্বর্ণের দাম বাড়ল

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন করতে গিয়ে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন শিক্ষার্থীরা। সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে থানায় জিডি করা হয়েছে। নৌ পুলিশের একটি ট্রলারডুবিতে এক কনস্টেবলের প্রাণ গেছে। বিশ্ববাজারে আবারো বাড়লো স্বর্ণের দাম। চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়ে ৪৫ লাখ টাকা লুট করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের জন্য ১৬ বছর লড়াই করেছি। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। পরিবারের ভরসা ছিলেন দিপালী, কিন্তু তিনি ফিরলেন লাশ হয়ে। পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন রাজ চক্রবর্তী।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ