বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, স্কোর ১৬৬
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা, স্কোর ১৬৬

সাম্প্রতিক বৃষ্টিতে ঢাকার বাতাসের উল্লেখযোগ্য উন্নতি হয়েছিল। এর জেরে দূষিত শহরের তালিকার শীর্ষে ছিল না রাজধানী। তবে ফের পুরো বিশ্বে বায়ুদূষণে শীর্ষে অবস্থানে রয়েছে ঘনবসতিপূর্ণ শহরটি।

ঢাকার বায়ুদূষণের অবস্থান

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত সময়ে বায়ুদূষণে শীর্ষে ছিল ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, দূষণের মাত্রায় শহরটির স্কোর ১৬৬।

১৫৬ স্কোর নিয়ে বায়ুদূষণে ঢাকার পরেই রয়েছে চীনের চেংডু। তালিকায় এরপরে যথাক্রমে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, পাকিস্তানের করাচি, ভারতের দিল্লি, চীনের বেইজিং ও ইন্দোনেশিয়ার জাকার্তা অবস্থান করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বের নির্মল বায়ুর শহর

একই সময়ে বিশ্বের সবচেয়ে নির্মল বায়ুর শহর ছিল ডেনমার্কের কোপেনহাগেন। শহরটির বায়ুর স্কোর ছিল মাত্র ১১। তালিকায় এরপরেই রয়েছে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো, অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও মেলবোর্ন এবং যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস।

একিউআই স্কেল ও স্বাস্থ্যঝুঁকি

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০ এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য মতে, সারা বিশ্বে প্রতিবছর বায়ুদূষণ সংক্রান্ত সমস্যায় ৭০ লাখ মানুষ প্রাণ হারান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ