সাপ্লিমেন্টের ওভারডোজে শরীরের ক্ষতি কতটা?
সাপ্লিমেন্টের ওভারডোজে শরীরের ক্ষতি কতটা?

অনেকে হাড়ের ব্যথা, রক্তাল্পতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর আশায় ক্যালসিয়াম, ভিটামিন ডি, আয়রন বা ভিটামিন সি-এর মতো সাপ্লিমেন্ট নিজের ইচ্ছেমতো খেয়ে থাকেন। কিন্তু চিকিৎসকদের মতে, এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ প্রতিটি মানুষের শারীরিক অবস্থা, বয়স ও প্রয়োজন আলাদা, তাই সঠিক ডোজ নির্ধারণ না করে সাপ্লিমেন্ট গ্রহণ করলে ‘নিউট্রিয়েন্ট টক্সিসিটি’ দেখা দিতে পারে।

ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অতিরিক্ত গ্রহণের ঝুঁকি

অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ক্যালসিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়, যা কিডনিতে পাথর, ধমনীতে সমস্যা এবং অন্যান্য জটিলতা তৈরি করতে পারে। আবার প্রয়োজন ছাড়া ক্যালসিয়াম খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ে এবং শরীরের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হতে পারে।

ভিটামিন ই ও ভিটামিন এ-এর অতিরিক্ত গ্রহণ

ভিটামিন ই অতিরিক্ত গ্রহণ করলে শরীরে প্রদাহ বা ইনফ্লেমেশন বাড়তে পারে। ভিটামিন এ দীর্ঘদিন বেশি পরিমাণে খেলে বিষক্রিয়া (হাইপারভিটামিনোসিস) হতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দীর্ঘমেয়াদে আয়ু কমানোর ঝুঁকিও থাকে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আয়রন সাপ্লিমেন্টের বিপদ

আয়রন সাপ্লিমেন্টও রক্ত পরীক্ষা ছাড়া খেলে বিপজ্জনক হতে পারে, কারণ এতে শরীরে আয়রনের অতিরিক্ত জমা (হিমোক্রোমাটোসিস) হয়ে বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে।

সব মিলিয়ে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট গ্রহণ স্বাস্থ্যের জন্য উপকারের বদলে ক্ষতির কারণ হতে পারে। তাই যে কোনো সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ