গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু
গাজীপুরে হামে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম রোগে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) সকাল ৮টায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মৃত শিশুদের পরিচয়

মৃত শিশুদের একজন গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রায়হান (৯ মাস)। অপরজন জেলার শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

মৃত্যুর সময়

হাসপাতালের পরিচালক আমিনুল ইসলাম জানান, রবিবার (৩ মে) দিবাগত রাত ৭টার দিকে হাম আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে কতজন রোগী ভর্তি রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ