২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৫

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশু মারা গেছে। তাদের মধ্যে দুজন ঢাকা এবং দুজন সিলেট বিভাগের।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদন

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আজ সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৯টি শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৩১ শিশুর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আক্রান্ত ও হাসপাতালে ভর্তির তথ্য

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ১১৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে। আর ১ হাজার ১৭০টি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪২টি শিশু। হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ৩৭০ জনই ঢাকা বিভাগের।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৮৯৩টি শিশু এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে রয়েছে সর্বোচ্চ ঢাকা বিভাগের ৩৬৪ শিশু।

১৫ মার্চ থেকে মোট পরিসংখ্যান

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৩৮ হাজার ৩০১টি শিশুর মধ্যে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ হাজার ১০০ শিশু। তাদের মধ্যে ৫ হাজার ১৪৬ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ২২ হাজার ৬৫০।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ