ফরিদপুরে ৫ মাসে হাম উপসর্গে ১৮ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৯১
ফরিদপুরে ৫ মাসে হাম উপসর্গে ১৮ শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ৫ মাসে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত শিশুদের জেলা ভিত্তিক তথ্য

হাসপাতালে মৃত ১৮ শিশুর মধ্যে পাঁচজন ফরিদপুর জেলার, চারজন গোপালগঞ্জের, তিনজন মাদারীপুরের, তিনজন রাজবাড়ীর এবং মাগুরা, যশোর ও ঝিনাইদহ জেলার একজন করে শিশু রয়েছে।

বর্তমান পরিস্থিতি

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫৮ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন। বর্তমানে এই দুটি হাসপাতালে মোট ১৮৩ জন রোগী চিকিৎসাধীন, যার মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজে ১১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৬৫ জন। পুরাতন রোগীর সংখ্যা ৯২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিভিল সার্জনের বক্তব্য

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, সর্বশেষ ৩০ মে ঝিনাইদহ সদরের তাসিম নামের আট মাস বয়সের এক শিশু হামের তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল; তবে তার নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরি ফলাফল পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, হামের চূড়ান্ত রিপোর্ট না পেলেও উপসর্গ, চিকিৎসার ধরণ ও রোগীর জটিলতা বিবেচনা করে একে ‘ক্লিনিক্যালি হামে মৃত্যু’ হিসেবেই সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে মোট ১৮ শিশুর মৃত্যু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ