গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৬ জন।
বিভাগে বিভাগে মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় তিনজন, সিলেটে দুইজন, চট্টগ্রামে একজন ও ময়মনসিংহে দুজন মারা গেছেন।
মোট মৃত্যুর সংখ্যা
গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে এখন পর্যন্ত ৪৯৩ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯০ শিশু। সব মিলিয়ে মোট ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে।
আক্রান্ত ও হাসপাতালে ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৯ হাজার ৬১২ শিশুর মধ্যে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। তবে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৫২ হাজার ৫০ শিশু।
হাম শনাক্ত
গত ১৫ মার্চ থেকে দেশে ৮ হাজার ৯৯৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।



