ই-সিগারেট: জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি, বিকল্প নয়
ই-সিগারেট: জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি, বিকল্প নয়

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২২ এপ্রিল ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৭তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. সরদার আতিক। এইবারের বিষয়টি ছিল —' ই-সিগারেট জনস্বাস্থ্য ঝুঁকি না বিকল্প? ' উক্ত পরামর্শ সভা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।

ই-সিগারেট কি অন্য নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ায়?

ই-সিগারেটের মাধ্যমে অন্য নেশায় জড়িয়ে পড়ার সম্ভাবনা অবশ্যই আছে। ডা. সরদার আতিক বলেন, ই-সিগারেটে ব্যবহৃত তরল বা লিকুইডের সঙ্গে সহজেই ক্যানাবিস বা গাঁজার নির্যাস মিশিয়ে সেবন করার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

লুকিয়ে ব্যবহারের সুবিধা

তিনি আরও উল্লেখ করেন যে, প্রচলিত মাদক বা ধূমপানের মতো ই-সিগারেটের কোনো কড়া বা চেনা গন্ধ থাকে না। ফলে ব্যবহারকারীরা—বিশেষ করে তরুণ সমাজ—খুব সহজেই পরিবার ও সমাজের চোখ ফাঁকি দিয়ে এটি লুকিয়ে ব্যবহার করতে পারছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গেটওয়ে ড্রাগ হিসেবে কাজ

এটি মূলত কিশোর ও যুবকদের অন্য যেকোনো কঠিন মাদকের দিকে ধাবিত করার প্রাথমিক প্রবেশদ্বার বা ‘গেটওয়ে ড্রাগ’ হিসেবে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই লিকুইডগুলোর ওপর কড়া নজরদারি রাখা যেন ই-সিগারেটের আড়ালে ভয়ংকর কোনো মাদক ছড়িয়ে না পড়ে।

মাদকবিরোধী আন্দোলন থেকে আরও পড়ুন মাদক পরামর্শ সহায়তা এবং মাদক মানে বিষ—মাদককে ‘না’ বলুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ