সিলেটে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু, মৃত ৪০
সিলেটে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মৃত ৪০

সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। মঙ্গলবার (১৯ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

মৃত শিশুদের পরিচয়

কর্তৃপক্ষ জানায়, মারা যাওয়া তিন শিশুই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬ মাস বয়সি ইশিতা কাহের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সি সুমিতা এবং সিলেট সদরের লাবিবা (৯ মাস) মারা যায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

নতুন রোগী ও চিকিৎসাধীন অবস্থা

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৯২ জন সন্দেহভাজন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মৃত্যুর বিশ্লেষণ

প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে এবং ৩৬ জন হাম উপসর্গে মারা গেছে।

আইসিইউ বেড সংযোজন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানান, হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ওসমানী হাসপাতালে ২০টি এবং শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ