দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ৭৫
দেশে হামে আরও ৬ জনের মৃত্যু, মোট মৃত ৭৫

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। এর মধ্যে লক্ষণ নিয়ে পাঁচ এবং হামে এক শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩৮৪ এবং নিশ্চিত হামে ৭৫ জনের মৃত্যু হলো।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য

রবিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৭৪ জনের সন্দেহজনক হামের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে হাম শনাক্ত হয়েছে ২৪৩ জনের।

হাসপাতালে ভর্তি ও ছাড়পত্র

এ পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ জন এবং সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৭ হাজার ৭৪৪ জন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ