বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। একই হাসপাতালে এখন পর্যন্ত মোট ২২ শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশুর পরিচয়
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির নাম নুসাইবা (৭ মাস)। সে পটুয়াখালীর বড়বিঘাই এলাকার কাওসার হোসেনের মেয়ে।
চিকিৎসার ইতিহাস
পারিবারিক সূত্র জানিয়েছে, নুসাইবা অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ না হওয়ায় তিন দিন আগে তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সে মারা গেছে।
হামের সংক্রমণ পরিসংখ্যান
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিভাগের ছয় জেলায় হামে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি রয়েছে ১৯৬ জন।



