মগবাজারে ছয় নবজাতকের মৃত্যু: মামলা দায়ের, তদন্ত কমিটি গঠন
মগবাজারে ছয় নবজাতকের মৃত্যু: মামলা দায়ের

রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এক ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিহত এক নবজাতকের পরিবারের পক্ষে রমনা থানায় এই মামলা করা হয়।

মামলার বিবরণ

বৃহস্পতিবার (২৮ মে) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার (২৭ মে) রাতে মামলাটি দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, মামলায় অবহেলাজনিত কারণে শিশুমৃত্যুর অভিযোগ আনা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।

মৃত্যুর ঘটনা

এর আগে বুধবার রাতে মারা যাওয়া ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুদের বয়স ১ থেকে ৩ দিনের মধ্যে হওয়ায় পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করাতে রাজি হননি। পরে তাদের লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার ভোরে মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযোগ ও তদন্ত

স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এ ঘটনা ঘটেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে ব্রিফ করলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে আনুষ্ঠানিক কোনও তথ্য জানায়নি। এদিকে, একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর কারণ অনুসন্ধানে বুধবারই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ