মগবাজারে ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনের দুঃখ প্রকাশ
ছয় নবজাতকের মৃত্যুতে আদ্-দ্বীনের দুঃখ প্রকাশ

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটি গভীর দুঃখ প্রকাশ করেছে। বুধবার (২৭ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মে দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও একাধিক নবজাতকের মা সেগুলো বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্তব্যরত নার্সরা এসি বন্ধ করে দেন।

ঘটনার বিবরণ

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪টার দিকে এক নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে দ্রুত তাকে নবজাতক নিবিড় পরিচর্যাকেন্দ্রে (এনআইসিইউ) নেওয়া হয়। পরে পর্যায়ক্রমে আরও পাঁচ নবজাতককে দ্রুত এনআইসিইউতে স্থানান্তর করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ৬টার দিকে একটি শিশুটি মারা যায়। পরে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরও পাঁচ নবজাতকের মৃত্যু হয়। ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েরা শিশুদের নিয়ে অবস্থান করছিলেন এবং রাতে সেখানে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।

তদন্ত ও সহযোগিতা

ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে অবস্থান নেন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা কেন ঘটেছে, তা তদন্তে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। একইসঙ্গে আদ্-দ্বীন কর্তৃপক্ষ অভ্যন্তরীণভাবেও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমরা সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ