সাভারে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা, নারীর মরদেহ উদ্ধার
সাভারে ধর্ষণের পর হত্যা, নারীর মরদেহ উদ্ধার

ঢাকার সাভারের আমিন বাজার ইউনিয়নের বড়দেশীর হাজীনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার লিজা (৩৬) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে এই ঘটনা ঘটে। পুলিশের প্রাথমিক ধারণা, তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

ঘটনার বিবরণ

নিহত শারমিন আক্তার লিজা ঢাকার কেরানীগঞ্জের আগানগর গ্রামের শওকত হোসেনের মেয়ে। তিনি এক মেয়ে নিয়ে আমিনবাজারে ভাড়া বাসায় থেকে রাজধানীতে একটি প্রসাধনী কোম্পানিতে মার্কেটিংয়ের চাকরি করতেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহতের মেয়ে সামিয়া আক্তার তার বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। পরে সন্ধ্যায় বাসায় ফিরে বিবস্ত্র অবস্থায় বিছানার ওপর মায়ের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর প্রতিবেশীরা এসে জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাভার মডেল থানায় খবর দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ