ন্যাশনাল সিং আউট ডে: গলা ছেড়ে গান গাওয়ার দিন
ন্যাশনাল সিং আউট ডে: গলা ছেড়ে গান গাওয়ার দিন

গান গাইতে কমবেশি সবারই ভালো লাগে। কণ্ঠ ভালো হোক বা খারাপ, ঘরের ভেতর বা বাইরে গান গাওয়ার মধ্যে অন্যরকম এক আবেগ কাজ করে। আর যদি তার সঙ্গে নির্দিষ্ট একটি দিন পাওয়া যায়, তাহলে তো গলা ছেড়ে গান গাওয়ার আর কোনো উপলক্ষই লাগে না। তেমনই একটি দিন আজ সোমবার (২৫ মে), ‘ন্যাশনাল সিং আউট ডে’।

কেন পালন করা হয় এই দিন?

প্রতিবছর একটি বিশেষ দিন উচ্চস্বরে গান গেয়ে আনন্দ ভাগাভাগি ও মজা করার জন্য পালন করা হয়। পৃথিবীর যেকোনো প্রান্তে থাকুন না কেন, গলা ছেড়ে গান গাইতে থাকুন। এটি প্রত্যেকের জন্য তাদের অনন্য কণ্ঠস্বরকে আলিঙ্গন করার এবং বিশ্বের সঙ্গে সংগীতের প্রতি তাদের ভালোবাসা ভাগ করে নেওয়ার একটি দিন।

ইতিহাস কী?

এই দিনটি পালনের পেছনে কোনো সুনির্দিষ্ট ইতিহাস নেই। কেউ জানে না এই দিনটি কোথা থেকে শুরু হয়েছে। কিন্তু নিজের মতো করে গলা ছেড়ে গান গাইতে এটি একটি পারফেক্ট দিন। তবে মনে প্রশ্ন আসতেই পারে, এভাবে গান গাইলে কী হবে। দিনটি মজা এবং এর অনেক সুবিধার জন্য গানের গুরুত্ব তুলে ধরে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গানের স্বাস্থ্য উপকারিতা

গান এন্ডোরফিন এবং অক্সিটোসিন উৎপাদন করে, যা মানুষকে খুশি করতে, স্ট্রেস কমাতে এবং এমনকি স্বাস্থ্যের উন্নতি করতে পারে। এই অনুভূতি আপনার শরীরের ভালো হরমোনগুলোকে জাগিয়ে তুলতে পারে। সুতরাং, ন্যাশনাল সিং আউট ডে কেবল সংগীত সম্পর্কে নয়; এটি সুস্থতার পক্ষে ইতিবাচক।

গবেষণায় কী বলছে?

ক্লিনিক্যাল গবেষণায় দেখা গেছে, গান গাওয়া স্ট্রেস প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে। গায়কদের নিয়ে রয়্যাল কলেজ অব মিউজিকের একটি গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীরা এক ঘণ্টা গানের পরে তাদের ইতিবাচক প্রফুল্লতা বৃদ্ধি পেয়েছিল। ইসিওআরআর জার্নালে প্রকাশিত প্রতিবেদনে তারা পরামর্শ দেন, নিয়মিত গান গেলে মানসিক সুস্থতা বাড়াতে সহায়তা করতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কীভাবে পালন করবেন?

এই দিনটির মূল উদ্দেশ্য হচ্ছে মন থেকে গান গাওয়া। আপনি যদি বাথরুমে ঝর্নার পানির নিচেও গান গেয়ে থাকেন, এই দিনটি আপনার জন্যও। তাই আজ গলা ছেড়ে গান গেয়ে আনন্দ ছড়িয়ে দিন—এটাই হোক ন্যাশনাল সিং আউট ডে-র সেরা উদযাপন।