মিরপুরে মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী দগ্ধ
মিরপুরে মাদ্রাসার ছাদে সাইনবোর্ড লাগাতে গিয়ে ৩ শিক্ষার্থী দগ্ধ

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় একটি মাদ্রাসার ছাদের ওপর সাইনবোর্ড লাগানোর সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। রবিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ শিক্ষার্থীদের পরিচয়

দগ্ধরা হলেন- সালমান (২৬), মারুফ (১২) ও খায়রুল (১৪)। তারা সবাই সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষার্থী।

ঘটনার বিবরণ

দগ্ধ মারুফের ভাই মামুন জানান, রূপনগর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার ছাদে কয়েকজন শিক্ষার্থী সাইনবোর্ড লাগানোর কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসা ও অবস্থা

সত্যতা নিশ্চিত করে বার্ণ ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ তিন জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভর্তি দেয় হয়েছে। বাকি দুজনের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও জানান, সালমানের শরীরের ২ শতাংশ, মারুফের ১৮ শতাংশ এবং খায়রুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ