তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, কেউ আটক হয়নি
তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, কেউ আটক হয়নি

নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তেজগাঁও-গুলশান লিংক রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অনুষ্ঠিত এ কর্মসূচিতে কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

প্রত্যক্ষদর্শীর বর্ণনা

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার পরপর কয়েকশ নেতাকর্মী তেজগাঁও লিংকরোডে জড়ো হয়ে মিছিল শুরু করে। এ মিছিল থেকে কাউকে আটকের খবর পাওয়া যায়নি।

পুলিশের বক্তব্য

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিল হয়েছে। তবে কারা মিছিল করেছে, তা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পূর্বের ঘটনা

এর আগে শনিবার সকাল ৭টার দিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এ সময় অভিযান চালিয়ে সংগঠনটির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ